বলিউডের তাবড় তাবড় সেলিব্রিটিরা কখনো দেহরক্ষী ছাড়া বাড়ির বাইরে একপাও রাখেন না।এক কথায় বলতে গেলে বলিউড তারকাদের ছায়াসঙ্গী তারাই। এক্কেবারে তারকাদের সঙ্গে লেগে থাকেন তারা দিনের ২৪ ঘণ্টাই । তারকাদের নিরাপত্তার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন তারা। বি-টাউনের এই দেহরক্ষীরা কিন্তু বেশ জনপ্রিয়, তাদের জনপ্রিয়তা একজন সেলিব্রেটির থেকে কোনও অংশে কম নয়।কারন তাদের বেতনের অংকও শুনলে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য৷
আসলে একজন মানুষ যখন খুব মূল্যবান হয়ে ওঠেন তখনই তাঁর প্রয়োজন হয় দেহরক্ষীর৷ বলিউডে এরকম অনেক তারকাই আছেন যাদের একটা নয় অনেকগুলি বডিগার্ড আছে।তারকাদের দেহরক্ষীদের বেতন নিয়ে সব সময় কৌতুহল থাকে ভক্তদের।এবার প্রকাশ্যে এল অনুষ্কা শর্মা, বিরাট কোহলির দেহরক্ষীর বেতন। যা শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে।
অনুষ্কার দেহরক্ষী সোনু,তাকে নাকি বছরে ১.২ কোটি বেতন দেন। কি অবাক লাগছে তো শুনে! সোনুর বেতনের যে পরিকাঠামো, তা লজ্জায় ফেলবে অনেক কোম্পানির সিইওকে। বেতনের পাশাপাশি সোনুকে একটি বিলাসবহুল বাংলোও দিয়েছেন অনুষ্কা।বিরাটের সঙ্গে বিয়ের আগে থেকে সোনুকে নিয়োগ করেন অনুষ্কা। সেই থেকে সোনু যেন তাঁর পরিবার। শ্যুটিং থেকে শুরু করে বেড়াতে যাওয়া, কিংবা অন্তঃসত্ত্বা অবস্থায় সোনু সব সময় ছায়ার মতো ঘিরে থেকেছেন অনুষ্কাকে।
এমনকি 'জিরো' ছবির শ্যুটিংয়ের সময় সেটেই নাকি সোনুর জন্মদিন পালন করেন অনুষ্কা।অন্তঃসত্ত্বা থাকাকালীন অনুষ্কার পাশে সোনুকে পিপিই কিট পরে সব সময় দেখা গিয়েছে।অনুষ্কার পাশাপাশি সোনু বিরাটকেও নিরাপত্তা দেন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের নিরাপত্তা থাকা সত্ত্বেও মাঠের বাইরে বিরাটের আশেপাশে বিভিন্ন সময় সোনুকে দেখা যায়।

EmoticonEmoticon