কথায় আছে "রাখে হরি তো মারে কে"।আগুন থেকে বাঁচাতে নিজের সন্তানকে বিল্ডিং থেকে ছুঁড়ে ফেললেন মা।এই ঘটনাটি ঘটেছে ডারবান শহরে। মা তার শিশুটিকে জ্বলন্ত বিল্ডিং থেকে সুরক্ষার জন্য প্রথম তলা থেকে ছোট্ট মেয়েটিকে নিচে ছুড়ে ফেলে।ঠিক তখনি নিচে কয়েকজন তাদের হাতগুলি একত্রিত করে শিশুটিকে লুফে নেয়।
প্রাক্তন রাষ্ট্রপতি জ্যাকব জুমাকে গত সপ্তাহে কারাগারে বন্দী করার পরে হিংসা ও দাঙ্গায় কাঁপছে দক্ষিণ আফ্রিকা।নেতার এই কারাবাসের ঘটনা দেশের নয়টি জেলার মধ্যে দুটিতে হিংসা ছড়িয়ে দিয়েছে।এই ঘটনার ফলে মারা গিয়েছে ৭২ জন এবং গ্রেপ্তার করা হয়েছে ১,২৩৪ জনকে।দোকানপাট, গুদামঘর ভাঙচুর করে অনেক জায়গায় জ্বালিয়ে দেওয়া হয়েছে।
এই বিশৃঙ্খলার মধ্যে এক মা একটি জ্বলন্ত বাড়ি থেকে তার ২ বছর বয়সী সন্তানকে আগুন থেকে বাঁচানোর জন্য নিচে ছুড়ে ফেলে।সেই মূহুর্তে নিচে থাকা কয়েকজন তাদের হাত একত্রিত করে শিশুটিকে লুফে নেয়।এই হৃদয় বিদারক মুহূর্তটি ক্যামেরায় বন্দি করেছেন পেশাদার ক্যামেরাম্যান এবং ভিডিও নির্মাতা থুথুকা জন্ডি।আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

EmoticonEmoticon