Showing posts with label Bangladesh. Show all posts
Showing posts with label Bangladesh. Show all posts

Friday, July 16, 2021

Sushmita,Ankush,Oindrila: ঐন্দ্রিলা কে ছেড়ে কার প্রেমে পরলেন অঙ্কুশ হাজরা, কী বলছেন ঐন্দ্রিলা?

 


অঙ্কুশ হাজরা বাংলা টলিউডের অভিনেতাদের মধ্যে একজন পরিচিত মুখ।অভিনেতার প্রিয় বান্ধবী ঐন্দ্রিলা, বান্ধবী বললে ভুল হবে তার প্রেমিকা। অভিনেতা অঙ্কুশ টেলিভিশনের বড় পর্দায় ও ঐন্দ্রিলা ছোট পর্দার মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। এই জুটি প্রায় ১০ বছর ধরে প্রেম করছেন। কিছুদিন আগে ‘ম্যাজিক’ সিনেমা দিয়ে ঐন্দ্রিলাও বড় পর্দাতে ডেবিউ করেছেন  অঙ্কুশের সাথে।



এখনো পর্যন্ত অভিনেতা অঙ্কুশকে বেশ কিছু বাংলা সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে।তবে এবার  বাংলাদেশের অভিনেত্রীর সঙ্গে রিয়েল লাইফে নয়, রিল লাইফে প্রেম করতে চলেছেন অঙ্কুশ হাজরা। অর্থাৎ অভিনেতা অঙ্কুশের নতুন ছবি আসছে।বাংলাদেশের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় ‘প্রেম টেম' দিয়ে ডেবিউ করে বেশ প্রশংসা অর্জন করেছেন। আর এবার অঙ্কুশের বিপরীতে ভারত ও বাংলাদেশের যৌথ এক প্রোজেক্টে কাজ করতে চলেছেন এই অভিনেত্রী।



এই ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন বাংলাদেশের পরিচালক শামিম আহমেদ রনি।দু'টি ছবির পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন শামিম। একটি সায়েন্স ফিকশন এবং অন্যটি থ্রিলার। দুটি ছবিরই নায়ক চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে।আর নায়িকার চরিত্রে একটিতে  থাকছেন সুস্মিতা ও অন্যটিতে কৌশানি মুখোপাধ্যায়।



 সায়েন্স ফিকশনের শ্যুটিং শুরু হবে চলতি বছরের অক্টোবর থেকে এবং থ্রিলার ছবির শ্যুটিং শুরু হবে  ডিসেম্বর থেকে।শামিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন সিনেমার চরিত্র নিয়ে সুস্মিতা ও কৌশানির সঙ্গে আলোচনা করছি।অন্যদিকে কৌশানি বলেছেন,শামিম। অন্য দিকে, কৌশানি জানিয়েছেন তিনি অঙ্কুশের সঙ্গে কাজ করছেন। যদিও নতুন ছবির বিষয় কী বা নাম কী সে ব্যাপারে কোনও তথ্য দেননি।তবে এটা এমন একটা সিনেমা হতে চলেছে যা আমার কাছে সম্পূর্ণ নতুন এবং একটা দারুন বিষয় হতে চলেছে।এটাকে আমি একটা সম্পূর্ণ চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি।

Read More