Friday, July 16, 2021

মা হয়ে নিজের সন্তানকে বিল্ডিং থেকে ছুঁড়ে ফেললেন, পড়ুন বিস্তারিত খবর

 


কথায় আছে "রাখে হরি তো মারে কে"।আগুন থেকে বাঁচাতে নিজের সন্তানকে বিল্ডিং থেকে ছুঁড়ে ফেললেন মা।এই ঘটনাটি ঘটেছে ডারবান শহরে। মা তার শিশুটিকে জ্বলন্ত বিল্ডিং থেকে সুরক্ষার জন্য প্রথম তলা থেকে ছোট্ট মেয়েটিকে নিচে ছুড়ে ফেলে।ঠিক তখনি নিচে কয়েকজন তাদের হাতগুলি একত্রিত করে শিশুটিকে লুফে নেয়।


প্রাক্তন রাষ্ট্রপতি জ্যাকব জুমাকে গত সপ্তাহে কারাগারে বন্দী করার পরে হিংসা ও দাঙ্গায় কাঁপছে দক্ষিণ আফ্রিকা।নেতার এই  কারাবাসের ঘটনা দেশের নয়টি জেলার মধ্যে দুটিতে হিংসা ছড়িয়ে দিয়েছে।এই ঘটনার ফলে মারা গিয়েছে ৭২ জন এবং গ্রেপ্তার করা হয়েছে ১,২৩৪ জনকে।দোকানপাট, গুদামঘর ভাঙচুর করে অনেক জায়গায় জ্বালিয়ে দেওয়া হয়েছে।


এই বিশৃঙ্খলার মধ্যে এক মা একটি জ্বলন্ত বাড়ি থেকে তার ২ বছর বয়সী সন্তানকে আগুন থেকে বাঁচানোর জন্য নিচে ছুড়ে ফেলে।সেই মূহুর্তে  নিচে থাকা কয়েকজন তাদের হাত একত্রিত করে শিশুটিকে লুফে নেয়।এই হৃদয় বিদারক মুহূর্তটি ক্যামেরায় বন্দি  করেছেন পেশাদার ক্যামেরাম্যান এবং ভিডিও নির্মাতা থুথুকা জন্ডি।আর এই   ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

Read More

Raj Chakraborty: নতুন করে প্রেমে পড়ছে রাজ, সেই সুন্দরী মহিলার প্রেমে দিন কাটছে রাজের

 


পরিচালক রাজ চক্রবর্তী নাকি নতুন করে প্রেমে পড়েছেন।এক সুন্দরী মহিলার প্রেমে দিন কাটছে তাঁর।সেই মহিলা রাঁধেন, আবার চুলও বাঁধেন।সেই মহিলা আবার সংসারও সামলান এবং তিলে তিলে বড় করে তুলেছেন তার  সন্তানকে। এমনকি প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে রান্নাঘরে গিয়ে রান্নাও করেন সে।আবার প্রয়োজনে ক্যামেরার সামনেও দাড়ান সেই একই মানুষ। পরিচালক ‘অ্যাকশন’ বলতেই বক্স অফিসে সারা ফেলে অনুরাগীদের মনে ঝড় তোলেন তিনি।


বিয়ের তিন পেরিয়েছে,রাজ নাকি আবারও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রেমে পড়েছেন।এ কথাই যেন রাজ আরও একবার মনে করিয়ে দিতে চাইলেন স্ত্রীকে৷রাজ গত বুধবার নতুন করে প্রেম নিবেদন করলেন।ইনস্টাগ্রামে শুভশ্রীর একটি ছবি দিয়ে তিনি লিখলেন, ‘এই মহিলাকে খুব ভালবাসি'।ছবিতে ঢেউ খেলানো চুল এবং হালকা রূপটানে সেজে উঠেছেন শুভশ্রী। তিনি পরনে ছিলেন নীল রঙের সালোয়ার কামিজ।ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন চুমু দেওয়ার ভঙ্গিতে(পাউট) করে।অভিনেত্রী যেন রাজের উদ্দেশেই আদর পাঠাচ্ছেন।


স্বামীর ভালবাসার বহিঃপ্রকাশে আপ্লুত হয়ে ছবির মন্তব্য বাক্সে তিনি লিখেছেন, 'তোমাকে ভালোবাসি'।গত সেপ্টেম্বর থেকে অভিভাবক হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তারা। বিয়ের পর থেকে পুত্র ইউভানের জন্ম, রাজ-শুভশ্রীর জীবনের বিশেষ মুহূর্তগুলোর সাক্ষী থেকেছেন তাঁদের অনুরাগীরা। কিন্তু এই সফর শুরুর মুহূর্ত থেকে গিয়েছে আড়ালে। কিন্তু নেটমাধ্যমে ‘ভালবাসি’ বলে রাজ বুঝিয়ে দিলেন তাঁদের দাম্পত্যের গভীরতা। রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রেমের রং যেন অমলিন।

Read More

Sushmita,Ankush,Oindrila: ঐন্দ্রিলা কে ছেড়ে কার প্রেমে পরলেন অঙ্কুশ হাজরা, কী বলছেন ঐন্দ্রিলা?

 


অঙ্কুশ হাজরা বাংলা টলিউডের অভিনেতাদের মধ্যে একজন পরিচিত মুখ।অভিনেতার প্রিয় বান্ধবী ঐন্দ্রিলা, বান্ধবী বললে ভুল হবে তার প্রেমিকা। অভিনেতা অঙ্কুশ টেলিভিশনের বড় পর্দায় ও ঐন্দ্রিলা ছোট পর্দার মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। এই জুটি প্রায় ১০ বছর ধরে প্রেম করছেন। কিছুদিন আগে ‘ম্যাজিক’ সিনেমা দিয়ে ঐন্দ্রিলাও বড় পর্দাতে ডেবিউ করেছেন  অঙ্কুশের সাথে।



এখনো পর্যন্ত অভিনেতা অঙ্কুশকে বেশ কিছু বাংলা সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে।তবে এবার  বাংলাদেশের অভিনেত্রীর সঙ্গে রিয়েল লাইফে নয়, রিল লাইফে প্রেম করতে চলেছেন অঙ্কুশ হাজরা। অর্থাৎ অভিনেতা অঙ্কুশের নতুন ছবি আসছে।বাংলাদেশের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় ‘প্রেম টেম' দিয়ে ডেবিউ করে বেশ প্রশংসা অর্জন করেছেন। আর এবার অঙ্কুশের বিপরীতে ভারত ও বাংলাদেশের যৌথ এক প্রোজেক্টে কাজ করতে চলেছেন এই অভিনেত্রী।



এই ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন বাংলাদেশের পরিচালক শামিম আহমেদ রনি।দু'টি ছবির পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন শামিম। একটি সায়েন্স ফিকশন এবং অন্যটি থ্রিলার। দুটি ছবিরই নায়ক চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে।আর নায়িকার চরিত্রে একটিতে  থাকছেন সুস্মিতা ও অন্যটিতে কৌশানি মুখোপাধ্যায়।



 সায়েন্স ফিকশনের শ্যুটিং শুরু হবে চলতি বছরের অক্টোবর থেকে এবং থ্রিলার ছবির শ্যুটিং শুরু হবে  ডিসেম্বর থেকে।শামিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন সিনেমার চরিত্র নিয়ে সুস্মিতা ও কৌশানির সঙ্গে আলোচনা করছি।অন্যদিকে কৌশানি বলেছেন,শামিম। অন্য দিকে, কৌশানি জানিয়েছেন তিনি অঙ্কুশের সঙ্গে কাজ করছেন। যদিও নতুন ছবির বিষয় কী বা নাম কী সে ব্যাপারে কোনও তথ্য দেননি।তবে এটা এমন একটা সিনেমা হতে চলেছে যা আমার কাছে সম্পূর্ণ নতুন এবং একটা দারুন বিষয় হতে চলেছে।এটাকে আমি একটা সম্পূর্ণ চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি।

Read More

Virat, Anushka's Bodyguard: অনুষ্কা, বিরাটের দেহরক্ষীর বেতন শুনলে আপনার চোখ কপালে উঠবে

 

বলিউডের তাবড় তাবড় সেলিব্রিটিরা কখনো দেহরক্ষী ছাড়া বাড়ির বাইরে একপাও রাখেন না।এক কথায় বলতে গেলে বলিউড তারকাদের ছায়াসঙ্গী তারাই। এক্কেবারে তারকাদের সঙ্গে লেগে থাকেন তারা দিনের ২৪ ঘণ্টাই । তারকাদের নিরাপত্তার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন তারা। বি-টাউনের এই দেহরক্ষীরা  কিন্তু বেশ জনপ্রিয়, তাদের জনপ্রিয়তা একজন সেলিব্রেটির থেকে কোনও অংশে কম নয়।কারন তাদের বেতনের অংকও শুনলে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য৷


আসলে একজন মানুষ যখন খুব মূল্যবান হয়ে ওঠেন তখনই তাঁর প্রয়োজন হয় দেহরক্ষীর৷ বলিউডে এরকম অনেক তারকাই আছেন যাদের একটা নয় অনেকগুলি বডিগার্ড আছে।তারকাদের দেহরক্ষীদের বেতন নিয়ে সব সময় কৌতুহল থাকে ভক্তদের।এবার প্রকাশ্যে এল অনুষ্কা শর্মা, বিরাট কোহলির দেহরক্ষীর বেতন। যা শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে।


অনুষ্কার দেহরক্ষী সোনু,তাকে  নাকি বছরে ১.২ কোটি বেতন দেন। কি অবাক লাগছে তো শুনে! সোনুর বেতনের যে পরিকাঠামো, তা লজ্জায় ফেলবে অনেক কোম্পানির সিইওকে। বেতনের পাশাপাশি সোনুকে একটি বিলাসবহুল বাংলোও দিয়েছেন অনুষ্কা।বিরাটের সঙ্গে বিয়ের আগে থেকে সোনুকে নিয়োগ করেন অনুষ্কা। সেই থেকে সোনু যেন তাঁর পরিবার। শ্যুটিং থেকে শুরু করে বেড়াতে যাওয়া, কিংবা অন্তঃসত্ত্বা অবস্থায় সোনু সব সময় ছায়ার মতো ঘিরে থেকেছেন অনুষ্কাকে।


এমনকি 'জিরো' ছবির  শ্যুটিংয়ের সময় সেটেই নাকি  সোনুর জন্মদিন পালন করেন অনুষ্কা।অন্তঃসত্ত্বা থাকাকালীন অনুষ্কার পাশে সোনুকে পিপিই কিট পরে সব সময় দেখা গিয়েছে।অনুষ্কার পাশাপাশি সোনু বিরাটকেও নিরাপত্তা দেন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের নিরাপত্তা থাকা সত্ত্বেও মাঠের বাইরে বিরাটের আশেপাশে বিভিন্ন সময় সোনুকে দেখা যায়।

Read More